জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৭ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ আজ রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খাঁন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,,উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জহুরুল ইসলাম,জেলা সহকারী পরিদর্শক গৌতম দাস,বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী, ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মো.সোহরাব হোসেন চৌধুরী এবং কৃতি শিক্ষার্থী এত্তাদুল ইসলাম ও উম্ম কুলসুম প্রমুখ।
সভার শুরুতে ঢাকায় মর্মান্তিক বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
শেষে উপজেলার ৩৭ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ। এছাড়াও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের এককালীন শিক্ষা উপবৃদ্ধি ১০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা হারে তাদের নিজ নিজ মোবাইলে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM