জেলা প্রতিনিধি- ভোলা:
‘জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠান মালা-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ নৌ-বাহিনীর উদ্যোগে ভোলার তজুমদ্দিন উপজেলায় আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসাসেবার কার্যক্রম। অদ্য ২৮ জুলাই (সোমবার) সকাল ৯ ঘটিকা থেকে দিনব্যাপী এ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩'শের অধিক নারী, পুরুষ, শিশু ও প্রবীণরা চিকিৎসা নিতে ছুটে আসেন এমনকি তাদের বিনামূল্যে চিকিৎসার কজরণে বেস উপকৃত হন ভোলার তজুমদ্দিন উপজেলা বাসীর লোকজন।
উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে বাংলাদেশ নৌ-বাহিনীর একটি প্রশিক্ষিত চিকিৎসক দল এই সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের মধ্যে ছিলেন, অভিজ্ঞ মেডিকেল অফিসার, নার্স ও স্বাস্থ্য সহকারীবৃন্তগণ। সাধারণ চিকিৎসা ছাড়াও চক্ষু, চর্ম, শিশু, হৃদরোগ, ডায়াবেটিস'সহ নানান রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং পরামর্শ প্রদান করে থাকেন। এ ছাড়াও বেশ কিছু রোগীর মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
চিকিৎসা নিতে আসা রোগী স্বজনরা বলেন, “অভাবের কারণে অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। আজকে বাংলাদেশ নৌ-বাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা পেয়ে আমরা সত্যিই উপকৃত হয়েছি আমরা বাংলাদেশ নৌ-বাহিনীর প্রতি কৃতজ্ঞতা এবং তাদের এই কার্যক্রম চলমান থাকলে সাধারণ মানুষদের অনেকটাই উপকার হবে বলেও জানান রোগীর স্বজনরা।”
উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “বাংলাদেশ নৌ-বাহিনীর এধরনের কার্যক্রম শুধু চিকিৎসা সহায়তা নয়, এটি একটি মানবিক উদ্যোগ যা মানুষের মাঝে আস্থা ও ভালোবাসা তৈরি করে যাচ্ছে।”
বাংলাদেশ নৌ-বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, “সামুদ্রিক জনপদের মানুষের কল্যাণে বাংলাদেশ নৌ-বাহিনী সব সময় আন্তরিক ভাবে তাদের পাশে কাজ করে যাচ্ছে। এই চিকিৎসা সেবা আমাদের একটি সামাজিক দায়বদ্ধতার অংশ। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে।”
এই আয়োজনে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। চিকিৎসা ক্যাম্প শেষে বাংলাদেশ নৌ-বাহিনী কর্তৃক স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়।
উল্লেখ্য, ‘জুলাই পূণর্জাগরণ’ উপলক্ষে নৌ-বাহিনী সারাদেশেই জনসেবামূলক নানান কর্মসূচি গ্রহণ করেছে, যার অংশ হিসেবে তজুমদ্দিনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM