ঝিনাইদহে বন্দী খালেদা জিয়া সেজে ভাইরাল শিশু প্রার্থনা!
ঝিনাইদহের রোডমার্চের সমাবেশে বন্দী খালেদা জিয়া সেজে ভাইরাল শিশু হুমায়রা জান্নাত প্রার্থনা! শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে খুলনা অভিমুখে বিএনপি’র রোডমার্চের উদ্বোধনী সভায় একটি বন্দী খাঁচাকে ঘিরে উৎসুক জনতার ভীড়। সবার দৃষ্টি তখন সেদিকে। হঠাৎ সমাবেশের ছন্দপতন। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি পড়ে। আস্তে আস্তে ভীড় বাড়তে থাকে। রড দিয়ে ঘেরা জেল খানার আদলে তৈরী খাঁচার মধ্যে একটি শিশু বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মতো সাজগোজ করে বসে আছেন।
চোখে সানগ্লাস। মাথাভর্তি চুল। প্রতিকী জেলখানার উপরে লেখা ‘মুক্তি চাই’। খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির নাম হুমায়রা জান্নাত প্রার্থনা। সে জেলার কালীগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তার পিতা আব্দুল হামিদ কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশু হুমায়রা জানায়, খালেদা জিয়া অসুস্থ। তাঁর মুক্তির দাবীতেই মুলত সে বেগম খালেদা জিয়া সেজেছেন। শিশুটির পিতা হামিদ জানান, দেশমাতা বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে এই রোডমার্চ। সে কারণে তিনি তার শিশু কন্যাকে নেত্রী সাজিয়ে প্রতিকী জেলখানায় ভরে রোডমার্চে নিয়ে এসেছেন। এটি প্রতিবাদের একটি অংশ বলেও বিএনপি নেতা হামিদ উল্লেখ করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM