রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার মতিচত্তর এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রাজপাড়া থানার আকলেসুর রহমান ওরফে আকি (৩৩), মো: হাসিবুর আলী ওরফে হাসিব (৪৫), মো: মানিক (৪৮) এবং কাশিয়াডাঙ্গা থানার মো: শহিদুল ইসলাম (৪৪)।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৭ জুলাই রাতে রাজপাড়া থানার এসআই তরিকুল ইসলাম ও তার টিম থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার মতিচত্তর এলাকায় কয়েকজন জুয়াড়ি জুয়া খেলছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত দেড়টায় উক্ত স্থানে অভিযান করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ৩০০ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা করেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM