স্টাফ রিপোর্টার অভিখায়রুল ইসলাম সাভারঃ
আজ ২৬/ জুলাই, রোজ শনিবার ঢাকা, যাত্রাবাড়ী
দৈনিক লোকালয় অনলাইন নিউজ পোর্টাল মাল্টিমিডিয়া সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন নং ৫৮/২০–এর অনলাইন সংবাদমাধ্যম দৈনিক লোকালয় অনলাইন নিউজ পোর্টাল-এর মাল্টিমিডিয়া শাখার নতুন সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড, মোবাইল স্টিকার ও মাইক্রোফোন বিতরণ করা হয়েছে।
যাত্রাবাড়ী দৈনিক লোকালয় পোর্টালের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে এই উপকরণগুলো বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্মানিত সম্পাদক মোঃ আব্দুস সালাম ভূঁইয়া (টিটু) এবং নির্বাহী সম্পাদক মোঃ হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দৈনিক আজকের সত্য প্রকাশ পত্রিকার সম্পাদক, মোঃ ইলিয়াস হোসেন এবং দৈনিক আমাদের সংবাদ পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট মোঃ খায়রুল ইসলাম অভি।
অনুষ্ঠানে নতুন সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মোঃ আব্দুস সালাম ভূঁইয়া (টিটু)
> “সাংবাদিকতা কেবল তথ্য প্রকাশের কাজ নয়—এটি সমাজের সেবা, ন্যায় প্রতিষ্ঠা এবং গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার মহান দায়িত্ব। নতুনদের উচিত সঠিক তথ্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করা।”
আলোচনায় সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা এবং দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করা হয়। নতুন সদস্যদের মাঝে প্রতিষ্ঠান, পেশা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা জাগ্রত করতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে পোর্টালের পক্ষ থেকে সকল অতিথি ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়। ভবিষ্যতে আরও কার্যকর সংবাদ পরিবেশনার মাধ্যমে দৈনিক লোকালয় জাতীয় ও স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM