চাঁপাইনবাবগঞ্জ থেকে মোঃ সুফিয়ানঃ
শুক্রবার ২৫ জুলাই আনুমানিক রাত ৮ টার দিকে ইব্রাহিম (২৫) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহত ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুবাগান পাড়ার মোঃ শামসুজ্জোহার ছেলে।
ঘটনার বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান নিহত ইব্রাহিম মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হলে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে এরই সূত্রে শুক্রবার সন্ধ্যায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM