আজিজুল ইসলাম পাইকগাছা (খুলনা) বিশেষ প্রতিনিধি।
পাইকগাছায় সমাজকল্যান ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯.৩০ টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন (ইউএনও) এর সভাপতিত্বে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধা, ২০২৪ সালের জুলাই আন্দোলনে বিপ্লবী শহীদদের ও সর্বশেষ দেশ ও জাতির আত্ম ত্যাগে ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের কোমলমতি শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় ও অসুস্থ অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি সম্প্রতি মাইলস্টোন স্কুল ও কলেজের শহীদ ও আহত শিক্ষার্থীদের অবিভাবককে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করার জন্য দোয়া করা হয়। বাংলাদেশ সমাজকল্যান ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে দেশের ৬৪ টি জেলা ও ৫৯০টি উপজেলার হলরুম গুলোতে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শহীদ পরিবারের সদস্যসহ তিনশত লোক উপস্থিত ছিলেন। দেশ গঠনে ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে সকলে শপথ গ্রহণ করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, খুলনা জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য উপাধ্যক্ষ মাওঃ গোলাম সরোয়ার, উপজেলা জামায়াতের সেক্রেটারী আলতাফ হোসেন, ইউআরসি ইনট্রাক্টর ইমান উদ্দিন, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রশান্ত কুমার পাল, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক আজিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ দাশ, উপ- পরিদর্শক (এস আই) আতিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, এ্যাড. আব্দুস সালাম, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, অবিভাবকবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের সুধীজন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM