বিনয় দেবনাথঃ
শোকের ভাষা নেই, নীরবে এসেছি সমব্যথী হতে
এ শোক যেন ছড়িয়ে গেছে সারাবাংলায়, দাঁড়িয়ে আছে ঘরের দরজায়।
এ শোক মিশে আছে শার্ট, প্যান্ট ও গেঞ্জিতে-
মিশে আছে অগ্নিদগ্ধ দহন কামিজে চুলের বেণীতে।
এ শোক ছড়িয়ে গেছে রাতের ঘুমন্ত চোখে অম্লান হয়ে -
ছড়িয়ে গেছে সকাল-বিকাল ও দুপুরের খরতা বয়ে।
পাখিরা শোকার্ত, শাপলা স্তম্ভিত, বাতাস ব্যথিত -
ভাষাহীন দুঃখ কষ্টের জ্বালা ভরে আছে, আম-কাঠালের বন লাল-সবুজ পতাকা বাজে দুঃখের কঙ্কন বসে আছি রয়েল বেঙ্গল টাইগার, আনত চোখে ভিজে যায় মায়াবী হরিণের চোখ।
এ শোক ছড়িয়ে গেছে ভোরের আজানে, হেলে পড়েছে মিনারের গায়, এই বাংলার উত্তর- দক্ষিণ পূর্ব-পশ্চিমে, নিরবে দাঁড়িয়ে আছে গৃহকোণে।
এ শোক ছড়িয়ে গেছে মেঘের ভায়োলিনে -
নিরীহ মানুষ শোকার্ত, বৃক্ষ বিষন্নতা, পাখিরা ঘুমহীন, মুহুর্মুহু সারা আকাশ বেজে ওঠে সোনার বাংলা বাজে কম্পিত কন্ঠের সুরে -
শোকের শ্রোত রয়ে গেছে ভূমধ্যসাগর হতে বহু দূরে।
এ শোক যখন ছড়িয়ে গেছে বাংলার মানচিত্রের প্রতিটি স্তরে স্তরে -
নীরবে এসেছি সমব্যথী হতে এ শোকের ভাষা নেই।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM