1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

সিরাজগঞ্জে প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭ পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় আটক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২৪ বার পঠিত

সিরাজগঞ্জে প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭ পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় আটক

বিশেষ প্রতিনিধি সোহেল রানা (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরীর নিয়োগ পরীক্ষায় প্রক্সির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও অবশেষে মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের কাছে ধরা খেলো ৭ নিয়োগ পরীক্ষার্থী । আটককৃত ৭ পরীক্ষার্থী কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায় আটককৃত পরীক্ষার্থীদের স্থলে অন্যরা (প্রক্সি) লিখিত পরীক্ষায় অংশ করেছিল। অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরীর নিয়োগ পরীক্ষা সিরাজগঞ্জের দশটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় ।৩৪টি পদের বিপরীতে এই পরীক্ষায় অফিস সহায়ক ১৭৭ ও নিরাপত্তা প্রহরী ১১ জন উত্তীর্ণ হয়। নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ২৪ শে সেপ্টেম্বর সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষে নিয়োগ বাছাই কমিটির মাধ্যমে মৌলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে আসামিদের কাগজ পাতি যাচাই-বাছাইয়ের সময় তাদের হাতের লেখার সাথে লিখিত পরীক্ষার খাতার গর মিল পাওয়া যায়। পরে পরীক্ষার্থীরা স্বীকার করেন যে তারা অন্যের মাধ্যমে লিখিত পরীক্ষার উত্তরপত্র লিখিয়েছেন। তখন পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। আজ সকালে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। আসামিরা হল সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে ফিরোজ উদ্দিন, তাড়াশ উপজেলার নিম গাছির বিষম ডাঙ্গা গ্রামের আবু তাহের সরকারের ছেলে লোকমান হোসেন। কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাটে গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম সুজন,শাহজাদপুর উপজেলার মুরুটিয়া গ্রামেরএলাহী পরামানিকের ছেলে আশরাফুল ইসলাম,উল্লাপাড়া উপজেলার বাঁখুয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মুজিবুর রহমান। কামারখন্দ উপজেলার চর দোগাছি গ্রামের আব্দুস সালামের ছেলে হাবিবুল্লাহ বেলালী, ও উল্লাপাড়া উপজেলার গোয়াল জানি পূর্ব পাড়া গ্রামের হেনা মন্ডলের ছেলে এনামুল হক। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাছে জানতে চাইলে তিনি জানান তাদের নামে মামলা হয়েছে এবং আজকে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD