মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতার অভিযোগে মোট ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৯ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছেন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: সেরাজুল ইসলাম ওরফে কালু (৫২) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ঘোষমহল এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM