রাজশাহী ব্যুরোঃ
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবস পালনের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যোহর নগরভবন মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগরভবন মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আবুল খায়ের। দোয়া ও মোনাজাতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
এছাড়া শোক দিবস উপলক্ষ্যে নগর ভবনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবন ও স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM