জাগরণী চক্র ফাউন্ডেশনের বালিয়াকান্দি শাখার কর্মচারীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
আব্দুর রহিম মোল্লা (রাজবাড়ী) বালিয়াকান্দি ঃ
স্বনামধন্য এনজিও সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন-এর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার তালপট্টি শাখা অফিসের একজন কর্মচারী তারিক হাসান ওরফে আরিফ-এর বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক ভুক্তভোগীর দাবি, তারিক হাসান ‘বড় অংকের লোন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।
স্থানীয়রা জানান, সাংবাদিক হাফিজুর রহমানের কাছ থেকে ২ লাখ টাকা লোন দেয়ার কথা বলে তারিক ১০ হাজার টাকা অগ্রিম নেন এবং দীর্ঘ চার মাস ধরে তাকে ঘুরাতে থাকেন। হাফিজুর রহমান দেশের বাইরে চলে যাওয়ার পরও তার জমা রাখা টাকাটি ফেরত দেওয়া হয়নি।
এছাড়াও, বালিয়াকান্দির স্থানীয় বাসিন্দা কাছ থেকে তিন লাখ টাকা লোন দেয়ার কথা বলে দীর্ঘদিন ঘোরাতে থাকেন এবং প্রতিশ্রুত লোন না দিয়ে তার কাছ থেকেও টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা আরও জানান, তারিক হাসান নিজেকে জাগরণী চক্র ফাউন্ডেশনের সদস্য পরিচয়ে এলাকায় সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং প্রবাসীদের লোন দেওয়ার কথা বলে তাদের পাসপোর্ট, আকামা, ভিসা ও আইডি কার্ড সংগ্রহ করে তাদের হয়রানি করে আসছেন দীর্ঘদিন।
ভুক্তভোগীরা বিস্ময় প্রকাশ করে বলেন, এমন একজন প্রতারক কীভাবে একটি সুনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত থাকেন? তারা জাগরণী চক্র ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রেখেছেন—এই প্রতারক কীভাবে নিয়োগ পেলো, এবং কেন এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি?
প্রতারণার বিষয়ে তারিক হাসানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন—এই প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের অর্থ ফেরত এবং হয়রানি বন্ধ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তারা জাগরণী চক্র ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM