রাজশাহী ব্যুরো
রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপোর পাশে মাইলস্টোন কলেজের ভিতরে বিমান দুর্ঘটনার ভয়াবহ ঘটনা ঘটেছে।
বিমানবাহিনীর F-7 একটি পুরনো চাইনিজ যুদ্ধবিমান, যা বর্তমানে প্রধানত পাইলট প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়।
ধারণা করা হচ্ছে, আজকের ফ্লাইট চলাকালীন বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। সেই সময় পাইলট ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে উড়ছিলেন এবং তিনি বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল এলাকায় বিধ্বস্ত হন।
আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রথম একক উড্ডয়ন—তিনি জীবনে প্রথমবারের মতো একা বিমান চালাচ্ছিলেন। বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র দুই মিনিটের মাথায় সমস্যার মুখোমুখি হয়ে পড়েন তিনি। দুর্ভাগ্যবশত, তিনি বিমানটিকে নিরাপদ ফাঁকা জায়গায় ফিরিয়ে নেওয়ার সুযোগ বা সময় পাননি।
সোমবার দুপুরে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৌকির আহত হন। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে তিনি মৃ*ত্যু*বরণ করেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগরের দেশের বাড়ি ।
রাজশাহী নগরীর উপশহর তিন নম্বর সেক্টরের ‘আশ্রয়’ নামের তিনতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় থাকতেন নি*হ*ত বৈমানিক তৌকিরের পরিবার। এ বাসাটিতে থাকেন তার বাবা তহুরুল ইসলাম , আমদানি - রফতানির ব্যবসা করেন । মা সালেহা খাতুন, গৃহিণী । ছোট বোন সৃষ্টি ও বোনের স্বামী।
বাসার মালিক আতিকুল ইসলাম জানান, তৌকির ইসলাম সাগর প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন এই খবরে পুরো পরিবারের সদস্যরা আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন। দুপুরের পর তারা বিমান বিধ্বস্তের খবর পান। সে সময় জানতে পারেন তৌকির জীবিত আছেন এবং ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, তিনি বিমানের আসন থেকে নিজেকে বের করে নেওয়ার (ইজেক্ট) চেষ্টা করেননি বা করতে পারেননি—সম্ভবত তিনি খুব নিচু উচ্চতায় ছিলেন কিংবা শেষ মুহূর্তে সুযোগ পাননি।
তৌকিরের পরিবারের বাড়ির মালিক জানান , সাগরকে দেখতে পরিবারের সদস্যরা ঢাকা যাওয়ার ইচ্ছা পোষণ করলে বিমান বাহিনীর পক্ষ থেকে এয়ারক্রাফটের ব্যবস্থা করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে র্যাবের একটি মাইক্রোবাসে ভাড়া বাসা থেকে তাদের রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে নিয়ে যায়। সেখান থেকে তারা ঢাকা রওনা হন।
তৌকির রাজশাহী ল্যাবরেটরি স্কুলের ১৪তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী । রাজশাহী সরকারি ল্যাবরেটরী হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। পরে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন। গত এক বছর আগে তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে বিয়ে করেন। তৌকির ছিলেন একজন অমায়িক ও সদাচারী মানুষ।
মাইলস্টোন স্কুলের বহু শিক্ষার্থী গুরুতরভাবে দগ্ধ হয়েছে। শতাধিক ছাত্রছাত্রীর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে, এবং তাদের উদ্ধার ও চিকিৎসায় সকলে কাজ করছে।
তথ্যমতে , বিমানবাহিনী ঘটনাস্থল থেকে প্রায় দশটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। এটি এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা।
হে আল্লাহ সকলকে এ শোক সহ্য করার তৌফিক দান করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM