বিনয় দেবনাথঃ
কবে আমরা মানুষ হব
বিবেক দিয়ে বিচার করব
মিথ্যে কথা বর্জন করব
দুর্নীতি করা ছেড়ে দিব।
কবে আমরা মানুষ হব
হিংসা বিদ্বেষ ছেড়ে দিব
প্রতারণা ছেড়ে দিব
রক্তারক্তি বন্ধ করব।
কবে আমরা মানুষ হব
খাদ্যে ভেজাল না মিশাব
সুষম খাদ্য গ্রহণ করব
জুয়া খেলা ছেড়ে দিব।
কবে আমরা মানুষ হব
চুরি ডাকাতি ছেড়ে দিব
হালাল একটি কর্ম ধরব
ঘুষ নেওয়া ছেড়ে দিব।
গুরুজনকে শ্রদ্ধা করব
ভালোবেসে দেশ গড়ব
নিজের বিচার নিজে করব
কবে আমরা মানুষ হব।।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM