মোঃ মাসউদ রহমান সৌরভ রুয়েট প্রতিনিধি , রাজশাহীঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাধারণ শিক্ষার্থীরা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। তারা ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার দাবিতে রবিবার দুপুর ১২টায় হেতেমখাঁ এলাকায় নেসকো কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করেন।
তাদের তিন দফা দাবি:
সহকারী প্রকৌশলী — ৭ম গ্রেড পদের নিয়োগ অবশ্যই সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে এবং এ পদের জন্য কোনো প্রমোশনাল কোটা রাখা যাবে না।
উপ - সহকারী প্রকৌশলী ( এসএই )— ৮ম গ্রেড পদে সকল ধরণের ডিপ্লোমা কোটা বাতিল করে সকল ইঞ্জিনিয়ারদের জন্য আবেদন উন্মুক্ত করতে হবে।
বর্তমানে নেসকোতে সহকারী প্রকৌশলী পদে যারা ৩৩ শতাংশের বেশি প্রমোশন পেয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM