জেলা প্রতিনিধি- ভোলা:
ডিএমপি মোহাম্মদপুর থানাধীন চাঁদউদ্যান (লাউতলা) এলাকায় আলোচিত আল-আমিন হত্যা মামলার প্রধান দুই আসামিকে র্যাব-৮, সিপিএসসি ভোলা ক্যাম্প ও র্যাব-২, সিপিএসসি বসিলা, ঢাকার এক যৌথ অভিযানে ভোলা থেকে গ্রেফতার করা হয়েছে। অদ্য শনিবার (১৯জুলাই) বেলা ৩ টায় ভোলা র্যাব ৮ এর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত (অভি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি আরো জানান ১৬ জুলাই সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে ভিকটিম আল-আমিনকে পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা সামুরাই টাইপ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর মোহাম্মদপুর থানায় আল-আমিনের মা বাদী হয়ে মামলা দায়ের করলে (মামলা নম্বর-৫৯, তারিখ ১৭-০৭-২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) তা দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করে। এ ঘটনায় র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এরই প্রেক্ষিতে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ১৮ জুলাই ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে আসামি মোঃ মোশারফ হোসেন (২৬) ও মোঃ রিপন ওরফে গিট্র রিপন (২৪)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানান দেশ ও জনগণের জানমাল রক্ষায় সন্ত্রাসবিরোধী অভিযান চলমান রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM