জেলা প্রতিনিধি- ভোলা:
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বাংলাদেশ নৌ-বাহিনীর অভিযানে শিশু নির্যাতনের অভিযোগে এক জনকে গ্রেফতার এবং গোপন গুদাম থেকে প্রায় ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা। অদ্য শনিবার (১৯জুলাই) ভোলা নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত ২৮ জুন মনপুরা উপজেলার এক শিশুকে স্থানীয় একটি জালের দোকানে কৌশলে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন দোকানের ম্যানেজার মোঃ ইলিয়াস হোসেন (২৮)। এ ঘটনায় ১৭ জুলাই ভুক্তভোগীর মা নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ যাচাই ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ শেষে ১৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় অভিযান চালিয়ে মনপুরা বাজার এলাকা থেকে প্রধান অভিযুক্ত ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে আটক করা হয়েছে। একইসঙ্গে অভিযুক্তদের দোকানের পাশে অবস্থিত একটি গোপন গুদামে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল।
অভিযানে নৌবাহিনীর পাশাপাশি অংশ নেন মনপুরা থানার পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। জব্দকৃত জাল জনসমক্ষে আগুন দিয়ে ধ্বংস করা হয়। এবং গুদামটি সিলগালা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী আর-ও জানায়, দেশের উপকূলীয় অঞ্চলে মাদক, মানবপাচার, সন্ত্রাস ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM