এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’’ - এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে এই সমাপনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
সভায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের অপরিহার্যতা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবেশবাদী সংগঠন পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরেন। এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেরপুরের পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং সবুজায়ন কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে
শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে নির্মাণাধীন জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের পাশে জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM