স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম সাভারঃ
দেশে খুন-গুমের ঘটনা বেড়েছে, এতে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “এই সংকট কাটাতে হলে দ্রুত একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন দিতে হবে।”
বৃহস্পতিবার বিকেলে ঢাকার সাভারের ব্যাংক কলোনি মাদ্রাসায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এ দলে বেড়া ভেঙে কিছু দুষ্কৃতিকারী প্রবেশ করতে পারে, তবে আমরা সজাগ আছি। কেউ যদি আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রায় এক কোটি নতুন সদস্য যুক্ত করা হবে—যারা কোনো অন্যায়, সন্ত্রাস বা মব জাস্টিসে জড়িত নন। মিটফোর্ডের ঘটনায় দলের অবস্থান পরিষ্কার জানিয়ে তিনি বলেন, “এই ঘটনায় বিএনপি দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং হত্যাকারীদের বিচার আদালতের মাধ্যমেই নিশ্চিত হবে।”
সভায় সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার মাইনুল হোসেন বিল্টু। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। এ সময় খোরশেদ আলম। বক্তব্য তে বলেন। বন্ধুরা দেশ আজকে একটা ক্লান্তিকাল অতিক্রম করছে দেশ দল এবং জনাব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণ প্রিয় নেতা ১৮ কোটি মানুষের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমান বলেছে আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই উদাস শক্তি আপনাদের সামনে আসতে চলেছে একটা গুষ্টি ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সে নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। এভাবেই গণতন্ত্রকে হত্যা করতে চায় তার গণতন্ত্রহীন ভাবে এদেশের শাসন ক্ষমতায় থাকতে চায়। আমরা আপনাদেরকে একটা কথা বলতে চাই এদেশের মানুষ ধর্মহীন না এবং গণতন্ত্রও না এরা সাধারণ মুসলমান এরা ইসলাম বিশ্বাস করে তেমন বিএনপির তারেক রহমান খালেদা জিয়ার আস্তা অটুট আপনারা যতই ষড়যন্ত্র করেন, বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না
ভাইয়েরা এখন কোন বিনোধ করার সময় না এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় সবাই সতর্ক হোন সতর্ক হয়ে সবাই একসাথে কাজ করতে চাই।
এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মী এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM