মো:ফারুক আহমেদ ঘাটাইল( টাঙ্গাইল) ;
টাঙ্গাইল ঘাটাইল উপজেলা ধলাপড়া ইউনিয়নে পুরাবাসা গ্রামে রকিবুল ইসলাম ও হাজেরা বেগম মেয়ে রুমি মেয়ে থেকে ছেলে রূপান্তরিত হয় বর্তমানে তার নাম রাখা হয়েছে রাফি আহমেদ নিলয়। বিষয়টি ময়মনসিহের ডাক্তার হেলাল উদ্দিন নিশ্চিত করেছেন। চলতি বছর (২২মে) ঘটনাটি প্রতিবেশীর কাছে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আশপাশের লোকজন এমনকি দূর দূরান্ত থেকে উৎসুক জনতা মেয়েটিকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায়। এক পর্যায় বাড়ি থেকে রুমি কে অন্যত্র সরিয়ে ফেলে। বাবা রফিকুল ইসলাম, মা হাজেরা বেগম ও প্রতিবেশীরা জানান, স্নানীয় দারোগালী সুন্দইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী রুমি আক্তার এক ভাই বোনের ছোট। প্রায় বছর খানেক আগে থেকে হঠাৎ তার মাঝে শারীরিকভাবে বিভিন্ন পরিবর্তন লক্ষ করা যায়। বিভিন্ন জায়গায় থেকে বিয়ে কথা বলতে আসে তখন সে অস্বীকৃতি জানায়। বিষয়টি তার বাবা মা জানতে চাইলে প্রতিবেশী দাদা সম্পর্কের মাধ্যমে জানতে পারেন এবং বর্তমানে তার চলাফেরা ও শারীরিক পরিবর্তন সম্পূর্ণ ছেলেদের মতন বলে জানিয়েছে গ্রামবাসী। ঘটনাটি সত্যতা জানতে চাইলে তাকে বাড়ি থেকে মেয়েটিকে অন্যত্র সরিয়ে রাখে। একটি সময় বাড়ি থেকে পালিয়ে যায়। এ বিষয়ে ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান,‘আমি বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা যাচাই করার জন্য মেয়েটিকে টাঙ্গাইল মেডিকেল নিয়ে ডাক্তার দেখিয়ে সত্যতা জানা যায়।’ রুপান্তরিত রুমি আক্তার জানান,‘১৭ বছর আগে আমি মেয়ে থেকে ছেলেতে রুপান্তরিত হই। ময়মনসিংহ গিয়ে ডাক্তার দেখিয়ে নিশ্চিত করেছে সবাই। তাই আমি মেয়ে থেকে ছেলেতে রুপান্তর হয়েছি এটা সঠিক।’
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM