আল-আমিন স্টাফ রিপোর্টার:
শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি বেকারিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৫ জুলাই মঙ্গলবার বিকেল ৫টায় শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে শহরের নওহাটা এলাকার রুহানী কেক গ্যালারী এবং মোবারকপুর এলাকার অভিজাত বেকারিতে এ জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি, বাটারবন, টোস্ট, নিমকিসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য প্রস্তুত করে আসছিল।
অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন। তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। এ ছাড়া শেরপুর পুলিশ লাইন্সের সদস্যরা অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধভাবে পরিচালিত এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন শিল্প-কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM