মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর কিশোরগঞ্জে অধ্যক্ষ মোঃ অহিদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন তিনি নিজেই।
১৫ জুলাই মঙ্গলবার কিশোরগঞ্জ উপজেলার উত্তর বড়ভিটা বিন্যাকুড়ি এলাকায় এই প্রতিবাদ সংবাদ সম্মেলনের আয়োজন করেন অধ্যক্ষ মোঃ অহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি জানান
গত দুই মাস ধরে স্থানীয় শাহনেওয়াজ রিপন ও তার কিশোরগ্যাং সদস্যরা পরিকল্পিতভাবে তার ব্যক্তিগত ও পেশাগত সম্মানহানি ঘটানোর চেষ্টা করছে।
তাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিকৃত ছবি ছড়িয়ে অপপ্রচার চালানো হয়। এমনকি অর্থ দাবির মাধ্যমে হুমকিও দেওয়া হয়।
১২ জুলাই অধ্যক্ষ থানায় অভিযোগ দিতে গেলে, ঘটনার বিপরীতে তারা ১৪ জুলাই তার নামেই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলন করে।
অধ্যক্ষ দাবি করেন— এই অপপ্রচারে যুক্ত ছিলো রিপনের বাবা মোকলেছার রহমান, আশরাফুল, মনারুল, মোস্তাকিম, মমিনুর , যিনি একাধিক পত্রিকায় নিষিদ্ধ ব্যক্তি।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM