রাজশাহী ব্যুরোঃ
আজ ১৬ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ বুধবার পূর্বাহ্নে জেলা প্রশাসক কার্যালয়ে “জুলাই শহিদ দিবস -২০২৫” উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যরা আবেগঘন পরিবেশে বক্তব্য রাখেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং জুলাই আন্দোলনে নিহতদের বিচার দাবি করেন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ খন্দকার আজিম আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান।
স্মরণসভায় শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন “নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তরুণ প্রজন্ম যেভাবে দেশের জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে আত্নোস্বর্গ করছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। জুলাই আগস্ট এর বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রুজুকৃত মামলা গুলোর তদন্ত সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। প্রত্যক্ষদর্শীদের সাথে বারবার মতবিনিময় করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। তিনি অবৈধ প্রভাব বিস্তারকারী ও চাঁদাবাজদের বা যারা অন্যায় করছে তাদের প্রশ্রয় না দেওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ করেন। তিনি জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM