মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিনব কৌশলে হেরোইন পাচারের সময় এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে স্টেশনের প্রথম শ্রেণির যাত্রী বিশ্রামাগারের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাবাজপুর এলাকার ফাহারুল ইসলাম (৩০)।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ৭৩ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাহারুল স্বীকার করেছেন, জব্দ করা হেরোইন তিনি টাঙ্গাইল জেলায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
র্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ফাহারুল অভিনব নানা কৌশলে মাদক পরিবহন করতেন। তাঁর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM