তারিকুল ইসলাম,ইসলামী বিশ্ববিদ্যালয়ঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যাত্রা শুরু করেছে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ডিবেটিং ক্লাব। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নূর উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল হামিদ খাঁন।
রবিবার (১৩ জুলাই) রাতে বিভাগীয় সভাপতি ও সংগঠনটির প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটির অন্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: মোঃ খালিদ হোসেন শিশির, সহ-সভাপতি: নাফিউর রহমান তামিম, মোহসীন মওলা, সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক: আরফানুল ইসলাম রিফাত, মোঃ সোয়েব আকন্দ, আফিয়া মুবাশশিরা উর্বি, সাংগঠনিক সম্পাদক: নাফিজ রহমান সায়িম, সহ-সাংগঠনিক সম্পাদক: শরীফা আজমেরী ঝরা, রাশেদুজ্জামান, অর্থ সম্পাদক: মোঃ শামীম রেজা, সহ-অর্থ সম্পাদক: নাইমুর রহমান আব্দুস সামাদ, প্রচার সম্পাদক: ফারদিন হাসান হিমেল, সহ-প্রচার সম্পাদক: শেখ ফয়সাল আহম্মেদ।
কমিটির দপ্তর ও বার্তা সম্পাদক: জুনাইদুল মোস্তফা, সহ-বার্তা সম্পাদক: আব্দুস সামাদ, আইন বিষয়ক সম্পাদক: মোঃ রবিউল ইসলাম, মোঃ মেহেদী হাসান, সংগীত ও সাহিত্য বিষয়ক সম্পাদক: সৈকত সরকার, মখদুম শাহ। নারী বিষয়ক সম্পাদক: কাজী লায়লা, মোছাঃ আগ্নিকা, মনিরা খাতুন, মোছা: হুমায়রা কবির, তাজমিন নাহার তৃপ্তি। আইটি ও শিক্ষা বিষয়ক সম্পাদক: আনারুল ইসলাম, তাইফুল ইসলাম, সাজিল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: নাহিদুজ্জামান মোল্লা, মুবাসসির রহমান আদিব, ফয়েজ আহমেদ রানা, সাইফ আল ইসলাম।
নির্বাহী সদস্য: নোশিন তাবাসসুম শেফা, ফয়েজ আহমেদ রানা, সাইফ আল ইসলাম, মো: আবু বকর সিদ্দিক, মোঃ সাররী সাকতী ইউশা, নেয়ামুল হাসান, নওরিন ফাতেমা তোয়া, মোসাঃ সুমাইয়া জেসমিন, জান্নাত আহমেদ, সাদিয়া ইসলাম প্রিয়া, মিশকাতুর রহমান মাহী, মাকসুদা পারভেজ বিজয়ী, মোসাঃ নাফিয়া নুসরাত, মোছাঃ স্বর্ণালী খাতুন।
সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ খাঁন বলেন, “ফলিত রসায়ন ও কেমিকৌশল ডিবেটিং ক্লাবের প্রথম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, বিশ্লেষণী চিন্তা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটানো আমাদের লক্ষ্য। আমরা চাই— বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরা যুক্তির আলোকে নিজেদের চিন্তা প্রকাশ করুক, গঠনমূলক বিতর্কের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলুক এবং ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তনের পথপ্রদর্শক হোক।”
তিনি আরও বলেন, “সকলের সহযোগিতা ও অংশগ্রহণেই আমরা একটি শক্তিশালী বিতর্ক সংস্কৃতি গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।”
সভাপতি মোহাম্মদ নূর উদ্দিন বলেন, “শিক্ষা, যুক্তি, মুক্তি— এই স্লোগানকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছি ডিবেটিং সোসাইটির। এটি শুধু বিতর্ক চর্চার ক্ষেত্র নয়, বরং চিন্তাশীল, সচেতন ও সাহসী নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় জীবন কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়, এটি আত্মবিশ্বাস, যুক্তিবোধ ও দায়বোধ তৈরির সময়।”
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, একটি বিতর্ক সভা মানে কেবল তর্ক নয়— এটি সত্যকে খুঁজে পাওয়ার একটি শৃঙ্খলিত প্রক্রিয়া। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, তথ্যনির্ভর উপস্থাপন এবং যুক্তির শক্তিতে সমাজের অন্ধকারকে আলোকিত করাই আমাদের লক্ষ্য।”
নূর উদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই প্ল্যাটফর্ম গঠনে যারা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, ভবিষ্যতে আমাদের ক্লাব আন্তঃবিভাগ, আন্তঃবিশ্ববিদ্যালয় এবং জাতীয় পর্যায়ের বিতর্কে দৃঢ় অবস্থান তৈরি করবে এবং বিশ্ববিদ্যালয়ের গর্ব হয়ে উঠবে।”
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM