মো:ফারুক আহমেদ ঘাটাইল ( টাঙ্গাইল)
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সালেহা ইউসুফজাই গার্লস হাই স্কুলের ছাত্রী জাইমা জারনাস তানিশা আমাদের চোখে সত্যিকারের এক বিস্ময়। এসএসসি ২০২৫ পরীক্ষায় সে জিপিএ ৫ অর্জন করেছে— শুধু নম্বর নয়, এ যেন তার নিরব চিৎকার করে জানান দেওয়া,"আমি পারি!" তানিশা শুনতে বা বলতে পারে না। তবু তার ইচ্ছেশক্তি আর অধ্যবসায় হার মানিয়েছে সব প্রতিবন্ধকতাকে। যেখানে অনেক শিক্ষার্থী হোঁচট খায়, সেখানে সে একা একাই উড়াল দিয়েছে সাফল্যের আকাশে। বাক ও শ্রবন প্রতিবন্ধী তানিশার অগ্রযাত্রায় বাঁধা হতে পারে নাই টাংগাইলের ঘাটাইলের সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী জাইমা জারনাস তানিশা কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে এস,এস,সি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। সে ঘাটাইল সদর ইউনিয়নের কমলাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের কন্যা তার মা কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফুজুন নাহার বিউটি। প্রাথমিক শিক্ষা জীবনের শুরু থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তানিশা পড়াশোনা করেন ঘাটাইল ক্যান্টনমেন্টের প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের বিশেষায়িত প্রতিষ্ঠান "প্রয়াসে"। তানিশার সাফল্যে খুশি শিক্ষক, সহপাঠী, এলাকাবাসী।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM