তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলার হাজিপুর উচ্চ বিদ্যালয়ে
শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প শিক্ষার মান-উন্নয়ন বিষয়ক অভিভাবকদের সাথে পরামর্শমূলক সভা ও দরিদ্র তহবিল উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়েজন করা হয়।
অনুষ্ঠানে জামালপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও হাজিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মীর ইসহাক হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন,জামালপুর জেলা সিভিল সার্জন ডা.আজিজুল হক।এ সময় জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন,মেষ্টা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুস সামাদ ছানা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাষ্টার,সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম,হাজিপুর উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক একেএম সাজেদুল হক প্রমুখ।অনুষ্ঠানের প্রধান অতিথি
জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা বলেন,পরিশ্রমের মাধ্যমে ঘাম ঝড়িয়ে,শিক্ষার্থীদের ভাগ্য পরিবর্তন করতে।এছাড়া যদি তোমরা শরীর রক্ত ঝড়াও তাহলে ইতিহাস তৈরি হবে।তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দুরে সরে ভালভাবে পড়াশুনা করে সুন্দর ভবিষ্যতৎ গড়ার আহ্বান জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM