চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
সোনা মসজিদ-কানসাট সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০:৩০ মিনিটে দিকে শিবগঞ্জ উপজেলার ধোবপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ইমরান আলী। তিনি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সাবেক, মেম্বার আলামিনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন,সকালে সোনা মসজিদ থেকে ছেড়ে আসা একটি পেঁয়াজ ভর্তি ট্রাক খড়কপুর এলাকা অতিক্রম করছিল। এসময় পেছন থেকে একটি মোটরসাইকেল ট্রাকটি ওভারটেক করতে যায়। এতে মোটরসাইকেল চালক ট্রাকের চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ট্রাক এবং মোটরসাইকেলটি ঘটনাস্থলেই রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM