মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলী বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকাবাসীদের পক্ষে বক্তব্য রাখেন, মাওলানা সিরাজি, শরিফ রব্বানী ও আব্দুল হান্নান।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬জুলাই দক্ষিণ কান্দুলী গ্রামে সীমানার প্রাচীরকে কেন্দ্র করে স্থানীয় জুয়েল পরিবারের সাথে দ্বন্ধ হয়। এরি জেরে পরবর্তীতে ছুটিতে আসা সেনা সদস্য শাকিল হোসেন শান্ত'র নেতৃত্বে একটি সংঘবদ্ধচক্র জুয়েলের পরিবার ও বাড়ীঘরে ভাংচোর সহ হামলা চালায়। তাদের এই কর্মকান্ডের প্রতিবাদ করকে গেলেই হামলার শিকার হতে হচ্ছে এলাকাসীদের। সেকারণে তাদের এই অত্যাচার ও সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবী করেন এলাকাবাসী।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM