বালাগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আল ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবারের ন্যায় এবারোও সাফল্যের কৃতিত্বপূর্ণ ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
চলতি বছর দাখিল পরীক্ষায় ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে জিপিএ এ গ্রেড ১২ জন জিপিএ এ- গ্রেড ৭ জন বি গ্রেড ১ সি গ্রেড ১ সহ মোট ২১ জন শতভাগ পাশ করে।
মাদ্রাসার এ ভালো ফলাফলে শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত। এছাড়া মাদ্রাসার শিক্ষার মান ও শিক্ষা কার্যক্রমের সুন্দর পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, বিজ্ঞানসম্মত, আধুনিক ও যুগোপযোগী কার্যকরী শিক্ষার প্রয়োগ, দ্বীনদার দক্ষ জনশক্তি তৈরির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফিজ আব্দুল হাই হারুনের আন্তরিক প্রচেষ্টা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিবিড় পরিচর্যা ভূমিকা রেখেছে বলে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা অভিমত ব্যক্ত করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM