জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছাতিনালী গ্রামের এক হিন্দু ধর্মাবলম্বী তরুণী নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি আগে কুমারী বৃষ্টি রানী নামে পরিচিত ছিলেন। ধর্মান্তরিত হয়ে এখন তার নাম মোছা: জান্নাতী আক্তার।
জানা গেছে, বৃষ্টি রানী দীর্ঘদিন ধরে বিভিন্ন ইসলামিক বই ও সাহিত্য অধ্যয়ন করে ইসলামের শিক্ষা ও আদর্শে অনুপ্রাণিত হন। শান্তি, মানবতা ও কল্যাণমূলক দিকগুলো তাকে গভীরভাবে আকৃষ্ট করে। অবশেষে নিজ সিদ্ধান্তে ও বিনা প্ররোচনায় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।
গত ১০ জুলাই (বৃহস্পতিবার) জয়পুরহাট জেলা জজ কোর্টের একজন নোটারি পাবলিকের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আনুষ্ঠানিকভাবে তার নতুন নাম হিসেবে "মোছা: জান্নাতী আক্তার" গ্রহণ করেন।
জান্নাতী আক্তার বলেন, আমি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম সম্পর্কে পড়াশোনা করেছি। ইসলামের শিক্ষা, শান্তি ও মানবতার দিকগুলো আমাকে মুগ্ধ করেছে। আমি একান্ত ইচ্ছায় ও কারো প্ররোচণা ছাড়া ইসলাম গ্রহণ করেছি।"
তাঁর পূর্ব পরিচয়: নাম: কুমারী বৃষ্টি রানী পিতা: সুকুমার চন্দ্র সরকার মাতা: লিপি রানী গ্রাম: ছাতিনালী, পোস্ট: ছাতিনালী, থানা: পাঁচবিবি, জেলা: জয়পুরহাট। বর্তমান নাম: মোছা: জান্নাতী আক্তার
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM