আল-আমিন স্টাফ রিপোর্টার:
শেরপুরে বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহনের দায়ে ২ জন যুবককে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
১০ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় শেরপুর জেলার সদর উপজেলার শেখহাটি মহল্লায় শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মাদকসেবী ফকির বাদশা বাড়ি সংলগ্ন এলাকায় বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহনের সময় হাতেনাতে মোঃ ফকির বাদশা ও মোঃ তমালকে আটক করে। পরে তাদেরকে সাজা প্রদান করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর পৌরসভার শেখহাটি মহল্লার মোঃ আফিল উদ্দিনের ছেলে মোঃ ফকির বাদশা (২২) ও নারায়ণপুর মহল্লার মৃত লোটন এর ছেলে মোঃ তমাল (৩০)।
এব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদানকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM