মো শারীদ মোল্লা নয়া কন্ঠ ডেস্কঃ
সৌদি আরবে কর্মরত কয়েকজন বাংলাদেশি প্রবাসী বিকাশ প্রতারকের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন। ফেনি জেলার আজহারুল ইসলাম নামের এক ব্যক্তি প্রবাসীদের সঙ্গে প্রতারণা করে লক্ষাধিক টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছেন।
ভুক্তভোগীরা জানান, গত ৭ জুলাই (সোমবার, ২৫ ইংরেজি) আজহারুল তার কর্মস্থল থেকে বেতন নিয়ে বাসায় ফেরেন। পরদিন তিনি একই কোম্পানিতে কাজ করা কয়েকজন সহকর্মীকে জানান, তিনি প্রতি রিয়ালে ৩৩ টাকা হারে দেশে টাকা পাঠাতে পারবেন। আকর্ষণীয় এই অফারে প্রলুব্ধ হয়ে কয়েকজন প্রবাসী নিজেদের বেতনের পুরো অঙ্ক আজহারুলের হাতে তুলে দেন।
বিশ্বাসভাজন সহকর্মীর এমন প্রস্তাবে সন্দেহ না করে প্রবাসীরা টাকা দিলে, পরদিন সকালেই আজহারুল নিখোঁজ হন। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং কর্মস্থলেও আর দেখা যাচ্ছে না তাকে।
ভুক্তভোগী একজন, সজিব নামে এক প্রবাসী জানান,
> “আমি অনেক কষ্ট করে এই টাকা উপার্জন করেছি। আজহারুল আমাদের বলেছিল রিয়ালের ভালো রেট দেবে, তাই বিশ্বাস করেছিলাম। কিন্তু সকালে দেখি সে আর নেই। ফোন করেও পাইনি, এখন ফোনও বন্ধ করে রেখেছে।”
জানা গেছে, আজহারুলের প্রতারণার শিকার হয়ে কয়েকজন প্রবাসী মানসিকভাবে ভেঙে পড়েছেন। কেউ কেউ এমনকি অসুস্থ হয়ে পড়েছেন।
বিষয়টি নিয়ে প্রবাসী সমাজে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা সৌদি আরবের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM