মোক্তার হোসেন কয়রা (খুলনা)প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের চরে নতুন করে গড়ে তোলা হয়েছে ক্যাম্পিং সাইট ও টুরিস্ট স্পট। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে যোগ দেন।
প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এই চরটি এখন থেকে ভ্রমণপিপাসুদের জন্য উন্মুক্ত থাকবে। নদী, সবুজ প্রান্তর আর খোলা আকাশের নিচে ক্যাম্পিং করার সুযোগ পাবেন পর্যটকরা।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এই ধরনের পর্যটন উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে। নতুন কর্মসংস্থান তৈরি হবে, সেই সঙ্গে পর্যটকরাও নতুন অভিজ্ঞতা লাভ করবেন। আমরা চাই পরিবেশবান্ধবভাবে এই পর্যটন স্পট পরিচালিত হোক।
স্থানীয়রা নতুন এই পর্যটন কেন্দ্রকে স্বাগত জানিয়েছেন। তারা এর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM