
নিজস্ব প্রতিবেদক - রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বৃহস্পতিবার জেলের জালে সাড়ে ৯ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) ভোরে দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট সংলগ্ন পদ্মানদীর অদূরে মাছটি ধরা পড়ে।
মৎস আড়ৎদ্বার দুলাল মন্ডল জানান, কর্ণেশনা চরের জেলেরা মাছটি সকালে বিক্রির জন্য আমার মৎস্য আড়তে নিয়ে আসলে ৫ নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মন্ডল মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১২ হাজার ৩৫০ টাকায় কিনে নেন।
দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মন্ডল বলেন, মাছটি বিক্রির জন্য ফেরি ঘাটের পন্টুনের সাথে বেঁধে পানির মধ্যে রেখেছি। মাছটি বিক্রির জন্য বিভিন্ন স্হানে মুঠোফোনে যোগাযোগ করছি। কিছু টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দিবো।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM