স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম সাভারঃ
সাভার-আশুলিয়া শ্রমিক দলের আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি অসুস্থ গাজী আনিছুর রহমানের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
মঙ্গলবার দুপুরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সাভার পৌর সভার ব্যাংক কলোনি এলাকায় গাজী আনিছুর রহমানের ভাড়া বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে তার চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান করেন লায়ন মোঃ খোরশেদ আলম।
এ সময় খোরশেদ আলম বলেন,তিনি যতদিন বেঁচে থাকবেন দলের ত্যাগি নেতাকর্মী সহ সাভারের অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকবেন নিরলস ভাবে। সাভারকে একটি সুন্দর পরিচ্ছন্ন সুপরিকল্পিত পৌর সভার হিসেবে গড়ে তুলারও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এবং সাভার পৌরসভাটাকে একটি আধুনিক সাভার ও মডেল সাভার হিসেবে করতে চাই এই সাভারে সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত থাকবে স্বাস্থ্য সাভার ক্লিন সাভার হিসেবে গড়তে চাই সবাই আমার জন্য দোয়া করবেন।
আনিছুর রহমানে পরিবার দুঃখ প্রকাশ করে বলেন,শ্রমিক নেতা আনিছুর রহমান দির্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থাকলেও লায়ন মোঃ খোরশেদ আলম ছাড়া আজ পর্যন্ত কেউ খোঁজ খবর নেন নি।
আমি দোয়া করি খোরশেদ ভাইজান সাভার পৌরসভার মেয়র হয়ে জনগণের সেবা করতে পারে আপদে-বিপদে সব সময় যেনো আমরা তাকেই পাশে পাই এবং আল্লাহ উনাকে হায়াত দারাজ করুন সব সময় তার জন্য আমাদের পরিবারের দোয়া থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক,২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপির খান মজলিশ বাবু পৌর ছাত্রদলের তাজ খান নাঈমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM