সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দিয়ে সুবিদা বাদীদের নিয়ে একতরফা কমিটি গঠনের প্রতিবাদে মানব বন্ধন করেছে উপজেলা তৃণমূল বিএনপি। ৮ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় সদরপুর থানার সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা তৃণমূল বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সাদেক হোসেন মোল্যা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু মোল্যা এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুবদল সভাপতি বাবুল হোসেন বাবুল। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার আল সুমন, বিএনপি নেতা মাওলানা রাসেদ, আকবর খাঁ, মোহাম্মাদ চোকদার সহ বিভিন্ন নেতা কর্মি। বক্তারা সদরপুর উপজেলা বিএনপির কমিটিতে বিতর্কিত লোকদেরকে নিয়ে কমিটি গঠনের তীব্র প্রতিবাদে জানান। এবং বিতর্কিত এই কমিটি বাতিলের দাবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM