উম্মে কুলসুম খন্দকারঃ
রক্তে রাঙা সূর্য ওঠে গাজার বুকে আজ,
শিশুর কান্নায় কাঁপে যেন অশান্ত আকাশ।
তাকিয়ে চাঁদে বলে দেয়, “আমার ঘর কোথায়?”
ধ্বংসস্তূপে স্বপ্ন খোঁজে, শান্তি আর তো নাই।
আল-আকসার মিনার কাঁদে, আজান থমকে যায়,
বোমার শব্দ ঢেকে দেয় মায়ের দোয়া-হায়।
খেলনার বদলে হাতে ধরা পাথরের প্রতিবাদ,
এই শিশুটি যুদ্ধ চেনে, জানে না তো সাধ।
মাটির নিচে ঘুমিয়ে গেছে শত শত প্রাণ,
তবুও জ্বলছে চোখে চোখে স্বাধীনতার গান।
ওহে বিশ্ব! কেন চুপ তুমি, কেন এই নীরবতা?
মানবতার নামে চলে নিধনের মহাযজ্ঞতা।
আকাশ জানে, পৃথিবী জানে, নিরপরাধ সে জাত,
যাদের কণ্ঠে লা ইলাহা, হৃদয়ে তাওহিদ রাত।
তারা ভেঙেও গড়ে তোলে সাহসের মিনার,
ফিলিস্তিনের প্রতিটি ধূলায় আছে শহীদের শপথবার।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM