স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ
রাজবাড়ীতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাতুর পরিবেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। রবিবার (৬ জুলাই) সকালে জেলা শহরের বড় মসজিদ থেকে আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ী শাখার উদ্যোগে একটি তাজিয়া মিছিল বের করা হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বড় মসজিদে গিয়ে শেষ হয়।
এতে প্রায় ১০ থেকে ১৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। তাজিয়া মিছিলের নেতৃত্ব দেন আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ী শাখার ভারপ্রাপ্ত সভাপতি নাসিম আল শফি।এদিন হিজরি ৬১ সালের কারবালার শোকাবহ ঘটনার স্মরণে মুসলমানরা রোজা রাখা, নামাজ, দোয়া, মিলাদ মাহফিল, জিকির-আসকার, ওয়াজ-নসিহতসহ নানা ধর্মীয় কর্মসূচির মাধ্যমে আশুরা পালন করেন।
উল্লেখ্য, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর পরিবারবর্গ ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন এই দিনে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তাঁদের আত্মত্যাগ মুসলমানদের হৃদয়ে চির স্মরণীয় হয়ে আছে।
এ উপলক্ষে রাজবাড়ীতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM