তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ‘ধর্ষণ চেষ্টায় মিথ্যা’ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আঃ ছালাম।
রবিবার (৬ জুলাই) দুপুরে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব হলরোমে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
ভুক্তভোগী আঃ ছালাম সংবাদ সম্মেলনে বলেন, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্দ গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আঃ ছালাম এর সাথে বসতবাড়ি জমি নিয়ে প্রতিবেশী আঃ হামেদ এর ছেলে মিন্টু মিয়ার সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো।বিরোধকৃত জমি নিয়ে গত (১০ জুলাই) আঃ আলিম মাস্টারের সভাপতিত্বে ঐ এলাকায় একটি শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের সরকারি আমিন দিয়ে জমি মাপামাপি করা হয়।পরিমাপে শালিশ বৈঠকে মিন্টু মিয়ার দখল হতে ১শতাংশ জায়গা পান আঃ ছালাম।পরবর্তীতে শালিশ অপেক্ষা করে নতুন কৌশলে জমিতে বিরোধ সৃষ্টি করেন মিন্টু মিয়া।এদিকে আঃ ছালামকে ফাঁসানোর জন্য মিন্টু মিয়ার বোন মোছা. বীণা বেগমকে দিয়ে (বাদী) বানিয়ে সরিষাবাড়ী থানায় একটি ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ করেন।
অভিযোগে লেখা হয়েছে, ‘গত ২৭ জুন সকালে চুলকানির ঔষুধের কথা বলে গোপনীয় ঔষধ খাইয়ে মিন্টু মিয়ার বোনকে বীণা বেগম (বাদী) কে ধর্ষণের চেষ্টা করা হয়।পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ মিথ্যা বানোয়াট দাবি করে এবং এর প্রতিকার চেয়ে প্রতিবাদ জানান ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ রাশেদুল হাসান রাশেদ বলেন, ‘এমন ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM