আমতলী ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী ওই নারী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (১৬৫, তাং ০৪/০৭/২০২৫)।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মৃধা বেলাল নিজেকে একটি অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন তিনি।
এ বিষয়ে ভুক্তভোগী আরো বলেন, "আমি ব্যক্তিগতভাবে ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।" সাইবার ক্রাইম আদালতে মামলা করার প্রস্তুতি নেওয়ার কথাও যানান ওই ভুক্তভোগী নারী।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আরিফ বলেন, জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM