তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরিষাবাড়ী পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এই সম্মেলনে ৬৩৯ জন কাউন্সিলরের মধ্যে ৬০২ জন ৯টি বুথে গোপন ব্যালটের মাধ্যমে ভোটারদের ভোট প্রয়োগ করেন।সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌরসভার সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন (চেয়ার )প্রতিক ৩৭১ ভোটে পৌর বিএনপির সভাপতি হিসেবে
নির্বাচিত হয়েছেন।জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু (ফুটবল) ৩৩৩ ভোটে
পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।অপর সভাপতি প্রার্থী গোলাম রব্বানী লেকু (আনারস) ২৩০ ভোট, সাধারন সম্পাদক প্রার্থী শাহ আফরাফুল আলম ফকির (ছাতা) – ২৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।সরিষাবাড়ী পৌর বিএনপির আয়োজনে শনিবার (৫ জুলাই)সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রথম অধিবেশনে আলোচনা সভা শেষে দুপুরে ২য় পর্বে ৬৩৯ জন কাউন্সিলরের গোপন ব্যালটে ভোট গ্রহন শেষে রাত ৮ টায় ফলাফল ঘোষনা করা হয়।
উক্ত সম্মেলনে পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল বারেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। উদ্বোধক হিসেবে বক্তব্যে রাখেন,জামালপুর জেলা বিএনপির সফল সভাপতি, সরিষাবাড়ী ১৪১ আসনের ধানের শীষের বারবার একক মনোনীত প্রার্থী, হ্যামিলনের বাঁশিওয়ালা খ্যাত জননেতা মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম।
বিশেষ অতিথি হিসেবে,সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ,জামালপুর পৌর বিএনপির সহ-সভাপতি লিয়াকত হোসেন,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল,সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ লোটন,যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল,সহ-প্রচার সম্পাদক শিপার মেহেদী ফেরদৌস প্রমুখ।
সরিষাবাড়ী উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন সম্মেলন পরিচালনা করেন।
দীর্ঘ ১৭ বছর পর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে হাজার হাজার নেতা-কর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনার সঞ্চার হয়েছে।দীর্ঘ প্রতীক্ষার পর এ কর্মসূচি তাদের মধ্যে আশা, ঐক্য ও আন্দোলনের নতুন জোয়ার বইয়ে দিয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM