ইমদাদুল হক রানা, রাজবাড়ী:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নছিমনের চাপায় এক বিক্রয় প্রতিনিধি (এসআর) নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম খন্দকার মাসুদ রানা (৪২)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার শংকরদিয়া গ্রামের খন্দকার নান্নু মিয়ার পুত্র। মাসুদ রানা মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘ফ্রেশ’ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভীমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পণ্যবাহী নছিমনে করে অর্ডারের ডেলিভারি দিতে যাচ্ছিলেন মাসুদ রানা। পথিমধ্যে আইনউদ্দীনের মোড়ে পৌঁছালে সড়ক পিচ্ছিল থাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নছিমনটি উল্টে গিয়ে তিনি তার নিচে চাপা পড়েন এবং গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM