তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধিঃ
রীদের ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ (ক্যাপ) এর কুষ্টিয়া জোনের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ইতি।
বুধবার (২ জুলাই) ক্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াদুস সালেহিন ও সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি শহীদুল্লাহ বলেন,
“আমি ক্যাপ সংগঠনের ২০২৫-২৬ কমিটি তে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এটি শুধুমাত্র একটি পদ নয়, বরং একটি প্রতিশ্রুতি— মা’দের জীবন রক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য আমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশা আল্লাহ্।
আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে মায়েদের দুটি মারাত্মক ক্যান্সার— ব্রেস্ট ক্যান্সার ও সার্ভিক্যাল ক্যান্সার— প্রতিরোধ, সচেতনতা ও চিকিৎসা সহায়তা প্রদান নিয়ে কাজ করে আসছে।
আগামী দিনগুলোতে আমরা আরো বেশি সংখ্যক মা কে সচেতন করার পাশাপাশি, স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা সহায়তা ও মানসিক সাপোর্টের কার্যক্রম আরও বিস্তৃত করব ইনশা আল্লাহ্।”
প্রসঙ্গত, ‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাপ দীর্ঘদিন ধরে নারীদের ক্যান্সারবিষয়ক সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM