মোঃ সুজন খন্দকার গোয়ালন্দ প্রতিনিধিঃ
গোয়ালন্দ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পুরিয়া হেরোইন ও বিক্রিত নগদ ১৫ হাজার টাকা'সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ৩রা জুলাই এ তথ্য নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার ওসি রাকিবুল ইসলাম।
পুলিশ জানায়,গতকাল ২রা জুলাই বিকালে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ১নং ফেরীঘাট সংলগ্ন এলাকা থেকে শাওনুর রহমান মাদক ব্যবসায়ীকে হাতেহাতে ২৫ পুড়িয়া হেরোইন ও বিক্রিত নগদ ১৫ হাজার টাকাসহ আটক করা হয়। সে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পশ্চিম বাস্তা গ্রামের মোঃ নূর আলম মিয়ার ছেলে। উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM