মোঃ আমিনুল ইসলাম , শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৭৬বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র অধীনস্থ হলদীগ্রাম বিওপি’। সোমবার (৩০জুন) ভোরে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র
অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানায়, গোপনে সংবাদ পেয়ে
হলদীগ্রাম বিওপি’র একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৭৬বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এসময় মাদক পাচারকারিরা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য
৪ লাখ ১৪হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র
অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান পিপিএম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির সেনারা দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM