তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধিঃ
সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. শাহিনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইবি শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাখা সভাপতি সাদেক আহমদ, সহ-সভাপতি নোমান আহমাদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রক্টর অধ্যাপক মো. শাহিনুজ্জামান বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসময় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইবি শাখার সভাপতি সাদেক আহমদ বলেন, “আমরা সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রমের মাধ্যমে অবদান রাখতে চাই। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা অব্যাহত থাকবে।”
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM