মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী
রাজশাহীর পবা থানার পারিলা ইউনিয়নের তেবাড়িয়া নিমতলা মোড়ে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সামসুল হক (৫৫) নামের এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে সামসুল হক নিজ বাড়ির পাশে একটি আমগাছে উঠে আম পাড়ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।”
এদিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করছেন, এলাকায় বেশ কিছু স্থানে এখনো বৈদ্যুতিক তার ঝুলে রয়েছে, যা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
এলাকাবাসী সামসুল হকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM