গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ককটেল বিস্ফােরণ
ঘটিয়ে প্রায়ই ঘণ্টাব্যাপি ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে জেলার গাংনী উপজেলার ধানখােলা সড়কের বিল্লাল নার্সারির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী ও পথচারীরা জানান,বিভিন্ন পেশার মানুষ ধানখােলা সড়ক দিয়ে গাংনী বাজার থেকে বাড়ি ফিরছিল। কেউ কেউ ধানখােলা বাজারের দিক থেকে গাংনী বাজারের দিকে যাচ্ছিল। তারা ওই সড়কের বিল্লাল নার্সারীর মােড় নামক স্থানে পৌঁছালে, আগে থেকে ওৎ পেতে থাকা ১৪-১৫ জনের একটি ডাকাতদল তাদের গতিরােধ করে। এসময় গাংনী উপজেলা শহরের কাঁচা বাজারের আব্দুর রশিদের ছেলে আরিফুল ইসলামের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, ১টি মোবাইল ফোন, কাষ্টদহ গ্রামের শিশির হােসেন এর কাছ থেকে ১৫শ টাকা, ধানখোলা গ্রামের মাঝের পাড়ার মুসা আলীর ছেলে বিপ্লবের নিকট থেকে ২হাজার টাকা এবং ১টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। প্রায়ই ঘণ্টাব্যাপি ডাকাতির সময় পথচারীরা হৈ:চৈ: করলে,পরপর ৩টি ককটেল বিস্ফােরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ডাকাতদল। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM