হিরক খান, মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে ৮ জন নারী পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে এসব নারী পুরুষকে আন্তর্জাতিক সীমান্তের ১৩৬ ও ১৩৭ এর মাঝামাঝি গেট দিয়ে তাদের ঠেলে দেই বিএসএফ।
পরে এদের সীমান্তবর্তী সড়ক দিয়ে যাওয়ার সময় বিজিবি তাদের সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করেন। তাদের কথাবার্তা অসংলগ্ন দেখা দিলে আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন।
এদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও জামালপুরে। এদের মধ্যে ২ জন শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষ।
পুশইন হওয়া ব্যাক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের ইসাহাক মোল্লার ছেলে মোঃ আশরাফুল ইসলাম(৩৫), নড়াইল জেলা শহরের বরগাত গ্রামের মোঃ টুটুল মোল্লার স্ত্রী মোছাঃ আবেজান (৩২), জামালপুর জেলার ইসলামপুর থানার কান্দার চর গ্রামের মোজাম্মেলের মেয়ে আকলিমা খাতুন(২১), খুলনা জেলার দেবপা সরকারের স্ত্রী নাসিমা তালুকদার (২৪) (বাক প্রতিবন্ধী), ছেলে রহিম(৪) ও রোহান(৩), ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মুখী গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে টিটু মিয়া (৪৫) এবং খুলনা জেলার দৌলতপুর থানার আব্দুল বারেকের ছেলে আমিনুল ইসলাম
রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম জানান, এক সময় তাদের তারকাটার বেড়া দিয়ে পার করে দেই বাংলাদেশে।
এনিয়ে উভয় দেশে সীমান্ত কর্মরত বিজিবি এবং বিএসএফ সেক্টর পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM